সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদের আন্দোলনে দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান ফখরুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা থাকবে বিএনপির। একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।

তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানাচ্ছে। এই আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে। এটার বিচার হবেই।

বিএনপিসহ অন্যান্য যাদের গত এক মাস ধরে গ্রেফতার করা হয়েছে তারা অমানবিক জীবন-যাপন করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে পরিবারের লোকজনদের সঙ্গে তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ওষুধপত্র পাঠাতেও দেওয়া হচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি