,

বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা

news-image

নিজস্ব প্রতি‌বেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা।

শুক্রবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা।

এসময় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

চিকিৎসকরা বলেন, সরকারের উচিত ছিল আবু সাঈদের বাসায় যাওয়া, তা না করে মেট্রোরেলের জন্য মায়া কান্না করেছে। দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে এটি রুখে দিতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে আছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকব। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।

তারা আরও বলেন, ছাত্রসমাজকে গুলি করে দমানো যাবে না। তাদের যৌক্তিক দাবি আদায় করেই ঘরে ফিরবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট