,

স্থগিত থাকা স্থানীয় সরকারের ২২৩ নির্বাচন সেপ্টেম্বরে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্থগিত থাকা স্থানীয় সরকারের ২২৩ পদের উপ-নির্বাচন আগামী সেপ্টেম্বরে সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীদের প্রচারের সময় বাড়তে পারে।

এর আগে, কোটা বিরোধী আন্দোলনে মধ্যে সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করেছিল ইসি। কেননা, সে সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারকাজ চালাতে পারছিলেন না। এজন্য গত ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত করে সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে স্থগিত নির্বাচন হতে পারে। অন্য কর্মকর্তারা জানিয়েছেন, কারফিউ উঠে গেলে কমিশন নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন।

গত ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেছিলেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট