,

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ১১ বছর পর আবার ছেলেদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত পৃষ্ঠপোষকতার জন্য ‘এক্সপ্রেসেশন অব ইন্টারেস্ট’ আহ্বান করেছে। সেখান থেকেই মিলেছে এই তথ্য।

এর আগে সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় মহাদেশীয় লড়াইটি ৫০ ওভারের সংস্করণে হবে। আসরে ছয়টি দল অংশ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গী হিসেবে ষষ্ঠ দল আসবে বাছাই পর্ব খেলে।

যদিও এখনো এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে ফাইনালসহ সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি।

প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। সর্বশেষ হয়েছিল ২০২৩ সালে ‘হাইব্রিড মডেলে’র, আয়োজক ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। পরবর্তী আসর অর্থাৎ ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।

এই টুর্নামেন্টের সূচিও এখনো জানা যায়নি। তবে যেহেতু ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, তাই ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপের পরবর্তী আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯