মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতের সরকারি তথ্য গ্রহণযোগ্য নয় : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলনে নিহতের সংখ্যার বিষয়ে সরকার যে তথ্য দিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সত্যকে আড়াল করতে সরকার মিথ্যাচার ও অপকৌশলের আশ্রয় নিয়েছে। কারণ এই আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য আছে। আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন মন্ত্রী। এ নিয়ে সরকারি হিসাব অনুযায়ী ১৫০ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত।

এ বিষয়ে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার কর্তৃক চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যার যে তালিকা প্রকাশিত হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশ করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন দমনের নামে নিষ্ঠুরভাবে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

যারা নিহত কিংবা আহত হয়েছে তাদের অধিকাংশই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারদলীয়দের ছোড়া গুলিতে হয়েছে।

গণমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, ‘পত্রিকার তথ্য মতে, রাজধানীর ৩১টি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সংখ্যা ছয় হাজারের অধিক।

যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হতাহত করা হয়েছে তাদের পরিবারগুলোকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। শুধু তা-ই নয়, সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। অনেককে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের