,

১০ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন কৃতি!

news-image

বিনোদন ডেস্ক : বয়সে ১০ বছরের ছোট ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে ডেট করছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। বর্তমানে গ্রিসের মাইকোনোস দ্বীপে অবকাশ যাপনে রয়েছেন এই অভিনেত্রী। সঙ্গে রয়েছে তার ‘কথিত’ প্রেমিক কবির।

যুক্তরাজ্যের এই ব্যবসায়ী গ্রিসের যেই দ্বীপ থেকে একের পর এক ছবি, স্টোরি শেয়ার করছেন, সেখানে কৃতিও বর্তমানে অবস্থান করছেন। এছাড়াও গোপন ধারণ করা বেশ কিছু ছবিতে তাদের দুজনকে একসঙ্গেও দেখা গেছে।

ভারতীয় ক্রিকেটারদের বেশ ঘনিষ্ঠ কবির বাহিয়া। বিশেষ করে হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রায়ই দেখা মেলে তার। এছাড়া বিশ্বকাপজয়ী তারকা ধোনীর সঙ্গেও রয়েছে এই ব্যবসায়ীর সুসম্পর্ক। এই ক্রিকেটারের স্ত্রীর পরিচিতদের একজন তিনি।

যে কারণে কৃতির সঙ্গে তার সম্পর্কের যোগসূত্র খুঁজে পাচ্ছেন ভক্তরা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন এই যুগল। লোকচক্ষুর আড়ালে থেকেই নিজেদের সময়গুলো উপভোগ করার চেষ্টা করছেন দুজন।

ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯০ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন কৃতি স্যানন। তার বয়স এখন ৩৪ বছর। অন্যদিকে, ১৯৯৯ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন কবির ভাই। তার বয়স এখন ২৪ বছর। অর্থাৎ কৃতির চেয়ে ১০ বছরের ছোট তার প্রেমিক।

কৃতিকে আগামীতে দেখা যাবে ওটিটি প্লার্টফর্মে ‘দো পাত্তি’ সিনেমাতে। এছাড়াও কারিনা কাপুর ও তাবুর সঙ্গে তার সবশেষ সিনেমা ‘ক্রু’ ভালো ব্যবসা করেছে বক্স অফিসে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট