,

ঢাবির শামসুন্নাহার হলের সমন্বয়ক নুসরাতকে তুলে নেওয়ার অভিযোগ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ। এছাড়া আরেক সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাতও ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘নুসরাত তাবাসসুম আপুকে আজ (রোববার) ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই। এ নৈরাজ্য আর মেনে নেওয়া যায় না, দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ এখন সময়ের দাবি।’

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এয়ারপোর্ট থানার মামলায় কারান্তরীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র শামসুজ্জামান অমির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৭ জুলাই দেওয়া এই বিবৃতিতে বলা হয়, ‘শামসুজ্জামান অমি কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে। সে কোনোরূপ ভাঙচুর বা অরাজকতার সঙ্গে জড়িত নয়। কোনো ধরনের ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। আমরা অমির নিঃশর্ত মুক্তি চাই, অনতিবিলম্বে অমির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে ছেড়ে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯