,

ধানমন্ডির বাসাটি ছিল জামায়াতের আস্তানা, মিলেছে দেশীয় অস্ত্র-ককটেল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অস্ত্র-গোলাবারুদসহ একটি আস্তানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আস্তানাটির সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করে সিটিটিসি। তাদের দাবি ধানমন্ডির বাসাটি ছিল জামায়াতের আস্তানা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোড সংলগ্ন ৫/এ অবসর ভবনে ওই আস্তানায় অভিযান পরিচালনা করে সিটিটিসি।

অভিযান শেষে সিটিটিসির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমা বলেন, বাসাটি ছিল জামায়াতের আস্তানা। আজ আমরা ধানমন্ডি থেকে শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলামসহ তিনজনকে আটক করি। তাদের দেওয়া তথ্য মতে এই আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযানে কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে চাপাতি, রড ছুরি ও কাঠের ডান্ডা। এ ছাড়া আস্তানা থেকে ১১টি ককটেল জব্দ করা হয়েছে। বাসাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে অভিযান শুরুর সময় সিটিটিসির ডিসি মিশুক চাকমা জানান, ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। সঙ্গে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট