,

ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনও হয়নি : রেলওয়ে

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের তোপে সারাদেশে গত ৭ দিন যাবৎ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ এই ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিলো সেগুলোও বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এসব কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার কারফিউ শিথিল সময়ে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা ও ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ২টি কমিউটার ট্রেন চলাচল করবে। এছাড়া পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এমন ঘোষণায় স্বল্প দূরত্বের যাত্রীদের মধ্যে আশার সঞ্চার হলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট