মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপিকে দোষারোপ : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েক দিনে সারা দেশে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপিকে দোষারোপ করছে সরকার।

বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিস তছনছ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি না। আমার জানামতে এখন পর্যন্ত দুই হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই সরকার দোষারোপের রাজনীতি শুরু করছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না, সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যেভাবে দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে। শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। যা দিচ্ছে তা বিভ্রান্তিকর।

জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতা নেই বলে তারা নির্বিচারে মানুষকে হত্যা করছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত রয়েছে— সরকার প্রধানের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো, তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায়টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের