,

এভাবে বিদায় নিতে হবে ভাবিনি: পিটার হাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।

তিনি বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সকল কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট