,

বৃহস্পতিবার থেকে চলবে যাত্রীবাহী ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সংঘাত পরবর্তী সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কমিউটার ট্রেন দিয়ে চালু হচ্ছে রেলপথ। কারফিউ শিথিল থাকা সময়ে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ ঘণ্টা শিথিল সময়ের মধ্যে আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব নয়। ফলে আপাতত কমিউটার ট্রেন চলবে। আগামী শুক্রবার থেকে কিছু আন্তঃনগর ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামীকাল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। তবে সময় পাঁচ ঘণ্টা। এ সময়ের মধ্যে দুই থেকে তিনবার যাতায়াত (ট্রিপ) করতে পারবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে। কাল সকাল সোয়া ১০টায় যাবে। দুপুর ১টা ৫ মিনিটে ফিরতি যাত্রা শুরু করবে। প্রসঙ্গত, রেলে সাধারণত একটা ট্রেন কোনো গন্তব্যে গেলে সেটি ফিরে আসার পর এক ট্রিপ ধরা হয়।

রেলের পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) দুটি পথে ট্রেন চলাচল করতে পারে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট-বুড়িমারী পর্যন্ত চলাচল করবে কমিউটার ট্রেন। এর বাইরে মালবাহী ট্রেন আজও কিছু চলাচল করেছে। আর তেলবাহী ট্রেন গতকাল মঙ্গলবার থেকেই চলাচল করছে। ভারত থেকে পাথরবাহী দুটি মালবাহী ট্রেন আজ চলাচল করেছে। আর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের লক্ষ্যে চলছে তেলবাহী ট্রেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট