,

দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক আইনের আওতায় আনা হবে : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দুষ্কৃতকারীরা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছে। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জন হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনো প্রয়োজনে আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে সবাই গর্বের সঙ্গে বসবাস করবেন। আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের স্ত্রীদের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন।

নিহত তিন পুলিশ সদস্য হলেন- পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট