,

আন্দোলনকারীদের বেধড়ক মারধরে র‍্যাব সদস্যের অবস্থা সংকটাপন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম কনস্টেবল উত্তম। তাকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এমন সময় গাড়িতে থাকা র‍্যাবের গাড়িচালক কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানান লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট