,

অবরুদ্ধ রাবি উপাচার্যকে উদ্ধার করল পুলিশ-র‍্যাব-বিজিবি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা অবরুদ্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ-র‍্যাব-বিজিবি ক্যাম্পাসে যৌথ অভিযান চালিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উপাচার্যকে উদ্ধার করে।

পুলিশ-র‍্যাব-বিজিবির ঘণ্টাব্যাপী অভিযান শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরেছেন। বর্তমানে ক্যাম্পাস জনশূন্যে পরিণত হয়েছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অভিযান শুরু হয়। রাত সোয়া ৮টার দিকে অভিযান শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় তারা পাঁচটি দাবি পেশ করেন উপাচার্যের কাছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ১০ জনের প্রতিনিধির সঙ্গে মিটিং করেন উপাচার্য। তবে দাবি মেনে না নেওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন।

এদিকে ক্যাম্পাসজুড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন রয়েছে। উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ সদস্যসহ একটি জলকামান রাখা হয়েছে।

অভিযানের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভিসি স্যারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে পুলিশ, বিজিবি, র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। স্যারকে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদে হলে অবস্থান করতে পারবে। পুলিশ বিনা কারণে কোনো শিক্ষার্থীকে হয়রানি করবে না। হল প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেবে। তবে অযথা ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন ঘুরাফেরা না করে। কারণ রাত থেকে পুলিশ ও বিজিবি টহল দেবে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না