বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কোটাবি‌রোধী‌ আন্দোল‌নে মহাসড়‌কে যান চলাচল বন্ধ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান ক‌রে কোটাবি‌রোধী কর্মসূচি পালন কর‌ছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানবাহন চলাচল বন্ধ‌ র‌য়ে‌ছে।

বুধবার (১৭ জুলাই) সকাল সা‌ড়ে ১০টা থেকে বঙ্গবন্ধ‌ু সেতু গোল চত্বর এলাকায় অবস্থান নি‌য়ে শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছেন। আন্দোল‌নের কার‌ণে বঙ্গবন্ধ‌ু ‌সেতুর ওপরসহ মহাসড়‌কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের শিক্ষার্থীরা এই আন্দোল‌নে যুক্ত হ‌য়ে‌ছেন।

এদি‌কে মহাসড়‌কে প‌রিবহন চলাচল না করায় বঙ্গবন্ধ‌ু সেতু‌তে টোল আদায় বন্ধ রে‌খে‌ছে সেতু কর্তৃপক্ষ। ফ‌লে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চলাচলকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থী‌রা বলেন, কোটা প‌দ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হ‌চ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক ছাড়‌ব না। এ ছাড়া নিরীহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে সেটার বিচার চাই।

বঙ্গবন্ধু সেত‌ু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা এক‌ত্রিত হ‌য়ে মহাসড়‌কের গোল চত্বর এলাকায় অবস্থান নি‌য়েছে। তা‌দেরকে মহাসড়ক ছে‌ড়ে দেওয়ার জন‌্য বারবার বলা হ‌চ্ছে। আন্দোল‌নের কারণে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল