,

গুলি ছোড়া যুবককে খুঁজে বের করবে পুলিশ: ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে জগন্নাথ হলের পাশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজনকে প্রকাশ্যে অস্ত্রসহ গুলি করতে দেখা গেছে। তাকে শনাক্ত করা গেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট নিশ্চিত করে তাকে খুঁজে বের করবে।

এস এম মেহেদী হাসান বলেন, কেউ যাতে ফৌজদারি অপরাধে যুক্ত না হয় সেজন্যই আমরা আসছি ক্যাম্পাসে। পুলিশ উপস্থিত হওয়ার পর কোনো আইনবিরোধী ঘটনা ঘটেনি।

যুগ্ম কমিশনার মেহেদী হাসান আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আমরা সেভাবেই সহযোগিতা করবো। পুরো ঢাকা শহরে জননিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে।

কতক্ষণ ঢাবিতে পুলিশ অবস্থান করবে? জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ অবস্থান করবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট