,

কোটা আন্দোলনকারীদের হামলায় আহত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলের সামনে ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়। এ ঘটনায় ছাত্রলীগের সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান নিবিড়, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাফাত আল ইসলাম, বিজয় একাত্তর হলের মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পি আর হাসান সাকিব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক ও বিজয় একাত্তর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন দীপু, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমুম রেজা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রলীগ। তারা প্রতিটি হল প্রদক্ষিণ করবেন বলে সমকালকে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট