,

স্বাক্ষর জাল করে রাস্তা খনন: ঢাকা দক্ষিণ সিটিকে জরিমানা দিল ঢাকা ওয়াসা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) করা জরিমানার ১৩ লাখ ৭১ হাজর ৩৯২ টাকা পরিশোধ করেছে ঢাকা ওয়াসা। বিনা অনুমতিতে অবৈধভাবে লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন সড়ক খনন করার ঘটনায় ওয়াসাকে এ জরিমানা করা হয়েছিল। ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে জরিমানার অর্থ সংগ্রহ করে তা দুটি চেকের মাধ্যমে করপোরেশনকে দেওয়া হয়।

আজ রোববার বিকেলে ডিএসসিসি অঞ্চল–৩–এর আঞ্চলিক কার্যালয়ে অবস্থিত প্রকৌশল বিভাগের দপ্তরে জরিমানার অর্থ পরিশোধ সংক্রান্ত পত্র ও দুটি চেক পাঠানো হয়। অঞ্চল–৩–এর সহকারী প্রকৌশলী মো. আহসান হাবিব পত্র ও চেক দুটি গ্রহণ করেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ডিএসসিসির অঞ্চল–৩–এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের স্বাক্ষর জাল করে গত ৮ জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করায় খনন কাজে ওয়াসার ঠিকাদারের ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। স্বাক্ষর জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

ডিএসসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৮ জুলাই ডিএসসিসির অঞ্চল–৩–এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩. ৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে চিঠি দেয়। ঢাকা ওয়াসা গত ৯ জুলাই দক্ষিণ সিটির সে পত্র গ্রহণ করে।

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর পাঠানো দক্ষিণ সিটির সেই পত্রে তিন কার্যদিবসের মধ্যে চালান বা পে–অর্ডারের মাধ্যমে সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাঁদের নিযুক্ত ঠিকাদারকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯