,

হঠাৎ আইসিসির একাধিক কর্মকর্তার পদত্যাগ

news-image

ক্রীড়া ডেস্ক : ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হওয়ার ১৫ দিন যেতে না যেতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পদত্যাগের খবর শোনা যাচ্ছে। তাঁরা ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিলেন।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের গতকাল রাতে প্রকাশিত এক প্রতিবেদনে আইসিসির কর্মকর্তাদের পদত্যাগের কথা জানা গেছে। আইসিসির ইভেন্ট বিভাগের প্রধান ক্রিস টেটলি, বিপণন ও যোগাযোগ বিভাগের সাধারণ ব্যবস্থাপক ক্লেইরি ফার্লং—ক্রিকেটের অভিভাবক সংস্থার এই দুই শীর্ষ কর্মকর্তা চাকরি ছেড়েছেন বলে গতকাল প্রকাশ পেয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তাঁদের পদত্যাগের ঘটনা ঘটেছে বলে ওয়েবসাইটির প্রতিবেদনে পাওয়া গেছে। এমন একসময়ে পদত্যাগ করেছেন যখন আইসিসির বার্ষিক সম্মেলন খুবই নিকটে। কলম্বোতে আগামী সপ্তাহে আইসিসির বার্ষিক সম্মেলন হওয়ার কথা। সম্মেলনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে কি না—সেটা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি।

আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগের খবর গতকাল জানা গেলেও সংস্থাটির ভেতরের সূত্র জানিয়েছে, তাঁদের পদত্যাগ কয়েক মাস আগেই হয়েছে। এক সূত্রের বরাতে জানা গেছে, টেটলি ও ফার্লং দুজনই বাণিজ্যিক চক্রের শেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ কীভাবে আয়োজন করা হয়, সেটা দেখতে চেয়েছিলেন। সূত্র আরও জানিয়েছে যে তাঁরা কয়েক দিন আগে চাকরি ছেড়েছেন ঠিকই। কিন্তু আইসিসির সঙ্গে কয়েক মাস থাকবেন বলে জানা গেছে। এমনকি তাঁরা কলম্বোতে বার্ষিক সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। যা ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত হওয়ার কথা।

টেটলি ও ফার্লং যুক্তরাষ্ট্রে বিশেষ করে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে নিবিড়ভাবে জড়িত ছিলেন। নিউইয়র্ক নিয়েই ঘটেছে যত আলোচিত ঘটনা। লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচে ব্যাটাররা রানের জন্য বেশ ধুঁকেছেন। টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখার পরিবর্তে বোলারদের দাপট দেখা গেছে। ১২০ বা তার কম লক্ষ্য দিয়েও ম্যাচ জেতার ঘটনা ঘটেছে। ড্রপ ইন পিচে ব্যাটারদের এমন সংগ্রামের বিষয় নিয়ে কলম্বোর সম্মেলনে আলোচনা করা হবে বলে জানা গেছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫৫ ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে হয়েছে ৩৯ ম্যাচ। উইন্ডিজদের সঙ্গে সহ-আয়োজকের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রে হয়েছে ১৬ ম্যাচ। তাদের মধ্যে আটটিই হয়েছে নাসাউ কাউন্টিতে। এমনকি শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের মতো দলগুলো নিউইয়র্কে লজিস্টিকাল সমস্যা পড়েছে। বিশ্বকাপ চলাকালীন তারা অভিযোগ করেছে। দল দুটির টিম হোটেল ছিল নাসাউ কাউন্টি থেকে ৯০ মিনিট দূরত্বে ব্রুকলিনে। মডিউলার স্টেডিয়াম হিসেবে পরিচিত নাসাউ কাউন্টি পরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট