,

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে ভূমিধসের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের নিচে একটি ভ্যান চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। খবর এএফপির।

উত্তর ভিয়েতনামে এখন বর্ষাকাল। সে কারণে ভারী বৃষ্টি এবং বন্যায় পাহাড়ি রাস্তা-ঘাটে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকে হা গিয়াং প্রদেশের বাক মে জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের সময় মাটির নিচে চাপা পড়ে একটি ভ্যান।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এক শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। তাদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজ এবং ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পাহাড়ি রাস্তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দেখা গেছে। বিদেশি পর্যটকদের কাছে মোটরসাইকেলে করে ভ্রমণের জন্য হা জিয়াং প্রদেশ একটি জনপ্রিয় স্থান।

জুন থেকে নভেম্বর পর্যন্ত সেখানে বর্ষাকাল থাকে। এ সময়টাই উত্তর ভিয়েতনামে প্রায়ই ভারী বৃষ্টির কারণে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটে থাকে। এর আগে গত জুন মাসে হা গিয়াং প্রদেশে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে প্রায় ১৬৯ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট