,

বর্বরতা : মঞ্চে জীবন্ত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে ফেললেন নৃত্যশিল্পী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে নাচতে নাচতে একটি জীবন্ত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে ফেলেছেন এক নৃত্যশিল্পী। এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্যটির অঙ্কপলী বিভাগের পুলিশ ‘পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস ইন্ডিয়া (পিটা)’ নামের একটি প্রাণী অধিকার সংস্থার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি দায়ের করে।

উপস্থিত মানুষের সামনে নৃশংসভাবে একটি মুরগির মাথা ছিঁড়ে ফেলার ভিডিও সামনে আসার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় ওই নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করে প্রাণী অধিকার সংস্থাটি।

ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ১৯৬০-এ ওই নৃত্যশিল্পী ও আয়োজকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

ভয়াবহ এই ঘটনাটি ওই সময় প্রত্যক্ষ করেছে শিশুরা। এছাড়া এটির ভিডিও করা হয়েছে এবং বিনোদনের নামে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

পিটার কর্মকর্তা সিনচানা সুব্রমানন বলেছেন, “যারা প্রাণীর প্রতি সহিংসতা করে তারা মানুষের জীবন নিয়েও ভাবে না। সবার নিরাপত্তার জন্য, যারাই প্রাণীর প্রতি সহিংসতা করবে তাদের ব্যাপারে জানাতে হবে।”

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট