,

কোটা সংস্কার আন্দোলন: পরবর্তী কর্মসূচি ঘোষণা শনিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দেওয়া হয়। পরে অবরোধ তুলে নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর বিকেল ৫টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলাভবন, লেকচার থিয়েটার ভবন ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে হয়ে ফের শাহবাগ অবরোধ করেন। এর এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০মিনিটের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট