,

হাসপাতাল থেকে যা জানালেন নাফীস ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল হঠাৎ করে স্ট্রোক করেছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার। আগের চেয়ে তার শরীরের বেশ উন্নতি হয়েছে। এ জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নাফীস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…। আলহামদুলিল্লাহ।’

মূলত সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছেন নাফীস। এই রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এমনকি লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।

তার মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হওয়াতে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। শীঘ্রই সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট