,

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

এদিকে দীর্ঘক্ষণ বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কিছু এলাকার সড়কে পানি জমে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যে সেই পানি ড্রেনের মাধ্যমে নেমে যায়। এর আগে গত ৩০ জুন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল। সেদিন ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাজশাহীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, ৩০ জুন ৩০ দশমিক ৬ মিলিমিটার ও ১ জুলাই ৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাজশাহীতে বৃষ্টিপাত শুরু হয়। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে বেশির ভাগ সময় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতের ফলে রাজশাহী নগরীর উপশহর, উপশহর নিউমার্কেট, সপুরা করবস্থানের উত্তরের সড়ক ও সাহেব বাজারের একটি সড়কে পানি জমে যায়। তবে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাজশাহীতে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির চেয়ে বেশি সময় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ৩০ জুন বৃষ্টিপাত হয়েছিল ৫৮ মিলিমিটার।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা বলেন, এই বৃষ্টি ফসলের জন্য ভালোই হলো। জমিতে কৃষকরা ধানের বীজ ফেলছেন। পাটের জন্যও ভালো হলো। জমিতে কৃষকের ক্ষতি হওয়ার মতো কোনো ফসল নেই। এ ছাড়া বৃষ্টিপাতের ফলে বিভিন্ন শাকসবজিও ভালো হবে।

 

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না