,

২ ঘণ্টা ধরে অবরুদ্ধ শাহবাগ, আন্দোলনকারীদের গান-স্লোগানে উত্তাল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছে শাহবাগ মোড়। এ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শাহবাগ মোড়ে আন্দোলন চলছে শিক্ষার্থীদের।

শাহবাগ মোড়ে হাজার শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের নানা স্লোগানে ও দেশাত্মবোধক গানে উত্তাল শাহবাগ মোড়।

প্রায় দুই ঘণ্টা ধরে শাহবাগ মোড়ে এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিসেবার গাড়ি আটকাচ্ছেন না শিক্ষার্থীরা। শাহবাগ মোড়ে পুলিশের কোনো অবস্থান দেখা যায়নি। শাহবাগ মোড় থেকে কিছুটা পিছু হটে বার্ডেম হাসপাতালের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট