,

রূপগঞ্জে বেনজীরের বাড়িতে তল্লাশি, যা পাওয়া গেল

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে ২৪ কাঠা জমির ওপর বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি জব্দ করার পর এর ভেতরে তল্লাশি চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

বুধবার (১০ জুলাই) দুপুরে এ তল্লাশি চালানো হয়। এর আগে গত ৬ জুলাই অভিযান চালিয়ে বাড়িটি সিলগালা করা হয়।

ভবনটির ভেতরে তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র, বইপত্র, একটি ঝাড়বাতি ও এক সেট সোফা পাওয়া গেছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এর আগে গত ৬ জুলাই দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক মাইনুল হাসানের নেতৃত্বে তিন সদস্যর একটি দল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের এডিসি রাজস্ব শফিকুল আলমের নেতৃত্ব একটি দল ভবনটির প্রবেশ গেটে সম্পত্তি ক্রোকের একটি সাইবোর্ড সাঁটিয়ে দেয়। পরে পুরো ভবনটি পরিদর্শন করে ভবনটির দরজা অত্যাধুনিক তালা দিয়ে বন্ধ রাখায় ভেতরে প্রবেশ করতে না পারায় বুধবার আবার অভিযান চালায় দুদক ও জেলা প্রশাসক। আজ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম জানান, সাবেক আইজি বেনজীর আহমেদের এই বাড়ির সব ধরনের ফার্নিচার খুব সাধারণ মানের।

দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র—একটি সাধারণ পরিবারের যেমন থাকে তেমনি আছে। কিছু বই, একটি ঝাড়বাতি ও এক সেট সোফা ছাড়া বিশেষ কিছু নেই এই বাড়িতে।

এত দীর্ঘ সময় তল্লাশি ও গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধার ব্যাপারে প্রশ্ন করা হলে শফিকুর আলম বলেন, ‘ প্রতিটি জিনিস নির্ভুলভাবে তালিকা করার জন্যই এত সময় ব্যয় ও সাংবাদিকদের ভেতরে ঢোকানো হয়নি।’

এ ব্যাপারে দুদকের উপপরিচালক মঈনুল হাসান জানান, মামলার আদেশের প্রেক্ষিতে তারা এই অভিযান চালিয়েছেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব ভবনটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব পেয়েছেন। সেগুলোর তালিকা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট