,

চীনের গ্রেট হলে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের গ্রেট হল অব দ্য পিপলে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী গ্রেট হল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বিশেষভাবে সজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুট জানানো হয়।

অনুষ্ঠানে উভয় প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯