,

কেন একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দি‌নের চীন সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দে‌শে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সূচিতে প‌রিবর্তন এনে আজ (বুধবার) রাতেই দেশে ফিরবেন সরকারপ্রধান।

কেন একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী— এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন করবেন না। স্থানীয় সময় বুধবার তিনি বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনি কিছুটা অসুস্থ। সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরছেন। যারা বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা ও ভুল বার্তা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত