,

‘আন্দোলন দমাতে আপিল বিভাগের আদেশ’, স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এমন আদেশকে ‘আন্দোলন দমানোর কৌশল’ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আন্দোলন দমানোর চেষ্টা না করে একটি কমিশন গঠন করে কোটা নিয়ে স্থায়ী সমাধান করুন। এছাড়া ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।

বুধবার (১০ জুলাই) দুপুরে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

হাসনাত আব্দুল্লাহ নামে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক বলেন, আমরা আপিল বিভাগের এমন আদেশে আশাহত হয়েছি। আমরা একটি স্থায়ী সমাধান চেয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন দমাতেই সরকার এমন ‘মুলা ঝুলিয়েছে’। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা স্থায়ী সমাধান চাই। আমরা চাই কোটা নিয়ে পৃথক একটি স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে চূড়ান্তভাবে এই সমস্যাটির সমাধান করা হোক।

তিনি বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিচার বিভাগের প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা আছে। কিন্তু আমরা সাময়িক কিছুতে আর বিশ্বাস করছি না। আমাদের ঘরে ফেরাতে হলে কোটা বৈষম্য দূর করতেই হবে।

রবিউল ইসলাম নামক আরেক শিক্ষার্থী বলেন, টানা আন্দোলনে আমাদের কর্মীরা অসুস্থ হচ্ছে, তারপরও তারা রাজপথেই চলে আসছে। আমরা কোনোভাবেই হার মানতে রাজি নই। সরকারকে অবশ্যই এর স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। পাকিস্তান থেকে বৈষম্যের প্রতিবাদে যুদ্ধ করে স্বাধীন হওয়া জাতি কোনো ধরনের কোটা বৈষম্য মেনে নেবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯