,

জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে আটক স্ত্রী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বন্দর থানার কলাগাছিয়ার কান্দিরপাড় এলাকায় নিজ ঘরে স্বামী সাকিব খান ওরফে জুনিয়র সাকিব খানের পুরুষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

এ ঘটনায় স্ত্রী শিখা খানকে আটক করেছে পুলিশ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক রাজু আহমেদ। তিনি জানান, শিখাকে আটক করা হয়েছে। আহত সাকিবের সার্জারির প্রস্তুতি চলছে।

জানা যায়, টিকটকে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মতো কথা বলে আলোচনায় আসেন সাকিব খান। নিজেকে জুনিয়র সাকিব খান বলেই পরিচয় দিতেন তিনি। তবে তার প্রকৃত নাম সাকিল বেপারী। মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে। অন্যদিকে স্ত্রী শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। সাকিব ও শিখার এর আগেও একাধিক বিয়ে হয়েছে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় তার প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এখানে তার সার্জারি চলছে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯