,

জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬.১২ শতাংশ, সাফল্য কৃষি-শিল্পে

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) ত্রৈমাসিক দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। গত বছরের একই সময়ের থেকে প্রবৃদ্ধির হার বেড়েছে। পাশাপাশি কৃষি ও শিল্প খাতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৩ হাজার ৪৭৮ বিলিয়ন টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ১১ হাজার ৪৪৩ বিলিয়ন টাকা।

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল যথাক্রমে ৬ দশমিক শূন্য ১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক শূন্য ৩ শতাংশ ও ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোয়াটার্লি ন্যাশনাল অ্যাকাউন্টস ম্যানুয়াল অনুযায়ী কোন কোয়ার্টারের জিডিপির প্রথম প্রাক্কলনের সময় হালনাগাদ সব তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না বিধায় পরবর্তীতে তা সংশোধনের প্রয়োজন হয়। ফলে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য দেখা গেছে।

কৃষি খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ১ দশমিক শূন্য ৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

শিল্প খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ ও ৩ দশমিক ২৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ ও ১০ শতাংশ।

সেবা খাত
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

বিবিএস জিডিপির প্রান্তিক হিসাব প্রকাশ করে বলছে, জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস নিয়মিতভাবে স্থূল জিডিপি প্রাক্কলন করে থাকে। সরকারের ২০২০ সালের ২৬ নভেম্বরের সিদ্ধান্ত এবং পরবর্তীকালে আইএমএফের পরামর্শ মোতাবেক বিবিএসের মাধ্যমে ত্রৈমাসিক স্থূল দেশজ উৎপাদন প্রাক্কলনের কার্যক্রম নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট