,

দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ : তিশা

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গত সোমবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর সেই হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

মুহূর্তের মধ্যেই দীঘির সেই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

তবে এবার জানা গেল, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

দীঘির সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেখানে দীঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

দীঘিকে নিয়ে চরকির সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

ভিডিওর সঙ্গে সুর মিলিয়ে তিশা লিখেছেন, দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ! অভিনেত্রীর এমন ক্যাপশনে এটা স্পষ্ট, ছবির প্রচারণায় অংশ নিতেই তিশা সবাইকে দীঘির বিয়ের দাওয়াত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট