,

কোটা আন্দোলনের প্রভাবে ঢাকা ফাঁকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে জেগে উঠেছে। কোটা সংস্কার, মেধাভিত্তিক নিয়োগ এবং ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীসহ দেশজুড়ে চলছে তীব্র আন্দোলন। বিশেষ করে রবিবার (৭ জুলাই) ‘বাংলা ব্লকেড’ নামে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন কোটা আন্দোলনকারীরা। এতে কয়েক ঘণ্টার জন্য ঢাকা প্রায় অচল ছিল। থমকে ছিল হাজার হাজার যানবাহন। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার (৮ জুলাই) ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি রয়েছে। বেলা সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীদের নামার কথা। গতকালের ভোগান্তি ও যানজটের প্রভাবে সোমবার সকাল থেকে রাজধানী ফাঁকা। ভোগান্তি এড়াতে বেশিরভাগ মানুষ রাস্তায় বের হয়নি। সড়কে যানবাহনের সংখ্যাও কম। তুলনামূলক গণপরিবহনও নেই।

রাজধানীর শাহবাগ, বাংলা মটর, ফার্মগেট, মহাখালী, কলাবাগান, মিরপুর রোড, মিরপুর, আগারগাঁও ও মগবাজারসহ আরও কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, ছুটির দিনের মতো আজ শহরের প্রতিটি রাস্তা ফাঁকা। অল্পকিছু যানবাহন রয়েছে সড়কে।

কয়েক জন গাড়িচালক ও নগরবাসী জানান, গতকাল কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ব্লক করার প্রভাবে রাজধানীজুড়ে সারা দিন যানজট ছিল। শিশু, নারী ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে খুব প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। আবার যারা বের হয়েছেন, তারা ব্যক্তিগত গাড়ি বাসায় রেখে রিকশায় চলাচল করছেন।

বাংলা মটর মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠান চাকরিরত চৌধুরী হোসাইনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার অফিস বাংলা মটর। গতকাল মোহাম্মদপুরে বাসায় যেতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তাই আজ গাড়ি ছাড়াই অফিসে এসেছি।’

ফরিদ উদ্দিন নামে আরেক ব্যক্তি বলেন, ‘গতকালের মতো আজ আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তা ব্লক করবে। যানজটে চলাচল বন্ধ হতে পারে। এ রকম হলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘গতকাল কোটা আন্দোলনের প্রভাবে ঢাকার প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছিল। তবে বিকল্প রাস্তা দিয়ে যানজটে পড়া গাড়িগুলোকে চলাচলের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আজও যানজট নিরসনে আমাদের নিয়মিত নির্দেশনা দেওয়া আছে।’

ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘রাস্তায় সার্বক্ষণিক আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নজর রাখছেন। পুরো পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে নিয়ন্ত্রণে আমরা প্রস্তুতি রেখেছি। এছাড়াও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট