,

ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিতি আরও বেড়েছে। রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন পৌনে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় একজন পরিদর্শকসহ ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩ হাজার ২২২ জন। পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী ও একজন পরিদর্শক।

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮১ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫ জন, কুমিল্লায় ১ হাজার ১৪১ জন, যশোরে ১ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ১ হাজার ৮২ জন, বরিশালে ৮৬৪ জন, দিনাজপুরে ১ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ১৬ জন।

এদিন অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৪ জন, ঢাকা বোর্ডে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, যশোরে ৪ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৬ জন বহিষ্কার হয়েছেন।

মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৩ হাজার ৪১৪ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হয়েছেন ১০ জন। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৪ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট