,

পানামাকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে কলম্বিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে কোপা আমেরিকায় তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে কলম্বিয়া। রোববার ভোরে আসরের তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়া। সেরা চারে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আরেক সেমি ঠিক হয়ে গেছে আগেই, মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা।

কলম্বিয়ার এই জয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকলো তারা। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫২ শতাংশ বল দখলে রাখে তারা। বিপরীতে ৪৮ শতাংশ বল পায় পানামা। গোলপোস্ট বরাবর ৭টি শট নিয়ে ৩টিই জালে জড়ায় কলম্বিয়া। বিপরীতে পানামা ১৪ শটের ৩টি লক্ষ্যে রাখলেও জাল খুঁজে পায়নি একটিও!

সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে আলো ছড়িয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। পাঁচ গোলের মধ্যে দুটিতেই রয়েছে তার অ্যাসিস্ট, একটি গোল করেছেন নিজেই। কোপা আমেরিকার ইতিহাসে কোনো ম্যাচের প্রথমার্ধে তিন গোলে অবদান রাখা প্রথম ফুটবলার হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।

ম্যাচের ৮ মিনিটে কর্দোবার গোলে শুভ উদ্বোধন করে কলম্বিয়া। ১৫ মিনিটে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। দিয়াজ ৪১ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়িয়ে বিরতিতে নেন। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৭০ মিনিটে রিওস কলম্বিয়াকে চতুর্থ গোলটি এনে দেন। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে মিগুয়েল পেনাল্টিতে পঞ্চম গোলটি করে পানামার জালে শেষ পেরেক ঠোকেন। বড় জয় নিয়ে সেমি নিশ্চিত করে কলম্বিয়া।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট