,

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় দুপুর ২টা ৫৫ মি‌নি‌টে মেট্রোরেল চলাচল শুরু হয়। প্রায় আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা সরকা‌রি কোম্পা‌নি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রোববার দুপুর তিনটার দিকে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এর আগে আড়াইটার দিকে এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল চলাচল বন্ধের তথ্য জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, দুপুর ২টা ২৭ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। প্রথমে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করে। এরপর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়।

৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হয়েছে উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত।

২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট