,

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত চার

news-image
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এসময় সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তর কেন্টাকির একটি বাড়িতে জন্মদিনের পার্টি চলাকালীন এক বন্দুকধারী হামলা চালালে, গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত ও আরও তিনজন আহত হন।শহরের পুলিশ প্রধান জেফ ম্যালেরি বলেন, বন্দুক হামলার খবর পেয়ে রাত ৩টার দিকে ফ্লোরেন্সের একটি বাড়ির কাছে পৌঁছালে পুলিশ গুলির শব্দ শুনতে পায়। এসময় সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা হয়। আহত অন্য তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী চেজ গার্ভে একটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। এসময় তার গাড়িটি খাদে পড়ে যায়।পুলিশ তাকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্দেহভাজন ঐ হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং স্থানীয় জনসাধারণের জন্য এখন কোনো বিপদ নেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট