,

নেত্রীর পাশের চেয়ারে বসেই অনেকে পাগল বলেছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নেত্রী যখন নিজেদের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিলেন, তখন সবার মধ্যেই শোরগোল— কেউ কেউ বলছেন পাগল নাকি! বিশ্ব ব্যাংক ছাড়া পদ্মা সেতু সম্ভব নাকি! তখন আমি পাশেই ছিলাম। আমাকে উদ্দেশ্য করেও কতজন কত কথা বলেছেন। আজকে আমরা পদ্মা সেতুর সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উত্তর থানা সংলগ্ন মাঠে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক আমাদের হতাশ করে চলে গেল। পদ্মা সেতু থেকে অপবাদ নিয়ে সরে গেল। ২০১২ সালের জুলাই মাসে জাতীয় সংসদে দাড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমরা আমাদের টাকায় পদ্মা সেতু করবো। তখন আমাদের আশপাশে প্রথম ও দ্বিতীয় সাড়িতে অনেকে বসা ছিল। তারাও এটা নিয়ে নানান কথা বলেছেন। কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা এলাকায় ঘন কুয়াশা। আমরা যখন পিলারের উপর প্রথম স্প্যান বসাই, প্রধানমন্ত্রী তখন দেশের বাইরে। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী এলেই স্প্যান বসাতে। তখন যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রী বললেন, পদ্মা সেতুর কাজ আমার জন্য এক সেকেন্ডও থেমে থাকবে না। প্রধানমন্ত্রী মুখ থেকে শোনা এই একটা কথাই আমাদের জন্য অনুপ্রেরণা।

তিনি বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে করতে চেয়েছিলাম। সংসদসহ সারা বাংলাদেশে দাবি উঠেছিলো। শেখ রেহানাও একই সুরে কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে। আমার নাম এখানে ব্যবহার করা যাবে না। যতদিন পদ্মার ওপর পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে স্ব-গৌরবে।

তিনি আরও বলেন, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। শেখ মুজিবের কন্যা বলেই হয়তো সম্ভব হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, সেতু বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত