,

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনোটিই নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘণ্টায় তার স্বাস্থ্যের উন্নতি কিংবা অবনতি কোনোটিই পরিলক্ষিত হয়নি। তবে, আগের চেয়ে মুখে খাবার গ্রহণ কিছুটা বেড়েছে।

সোমবার (১ জুলাই) বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনোটিই হয়নি।

কবে বাসায় ফিরবেন খালেদা জিয়া, জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন- ম্যাডামের অবস্থা তো খুব বেশি ভালো না। এখন কবে তিনি বাসায় ফেরার ছাড়পত্র পাবেন, এটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। এখানে আমাদের কিছুই করার নেই।

রোববার (৩০ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, ম্যাডামকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলাম, এখন তার চেয়ে ভালো আছেন। এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়া হাসপাতালে থাকতে চান না। তাকে চিকিৎসকরা বুঝিয়ে হাসপাতালে রাখছেন। শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে হয়ত বাসায় ফেরার অনুমতি মিলবে।

গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালির অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসেন ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত