,

কোপার কোয়ার্টারের প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টারে পা রাখলেও নিশ্চিত ছিল না কে হতে যাচ্ছে তাদের কোয়ার্টারের প্রতিপক্ষ।

আগে থেকেই জানা ছিল, গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়নের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে গ্রুপ ‘বি’ এর রানার্সআপের। ভেনেজুয়েলা আগেই কোপার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, না রানার্সআপ, সেটা জানাই বাকি ছিল। রানার্সআপ নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা, তাদের সঙ্গী ইকুয়েডর। এই ইকুয়েডরের বিপক্ষেই কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আজ গ্রুপ ‘বি’ তে চার দল মুখোমুখি হয়। যেখানে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভেনেজুয়েলা। অপর ম্যাচে মেক্সিকোকে গোল শূন্য ড্র’য়ে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার নিশ্চিত করে ইকুয়েডর।

কোয়ার্টার ফাইনালে ৫ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিওনেল মেসির দল নকআউটে উঠেছিল ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। ৩ ম্যাচের সব কটিতেই জয় পায় তারা।

নকআউটে ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। ৬ জুলাই এ ম্যাচটিও বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের বাকি চার দল কারা হবে, তা এখনও নিশ্চিত হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯