মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল-কেরোসিনে লিটারে কমল ১ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজেল ও কেরোসিনের দাম জুলাই মাসের জন্য লিটারে ১ টাকা করে কমানো হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। অর্থাৎ জুলাই মাসে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকবে। এর আগে মে মাসে পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়েছিল।

সোমবার ১ জুলাই থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৬ টাকা ৭৫ পয়সা। যা জুন মাসে ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রোলের দাম পড়বে লিটারে ১২৭ টাকা ও অকটেন ১৩১ টাকা।

রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে নতুন দর নির্ধারণের কথা জানানো হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু হয়। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার।

এপ্রিল ও মে মাসের প্রজ্ঞাপনেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তবে জুন মাসের প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনে ১ টাকা করে কমানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। জুন মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৭ টাকা ৭৫ পয়সা। পেট্রোল ছিল ১২৭ টাকা। ১৩১ টাকা ছিল অকটেনের দাম।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী