,

নিয়মিত পরীমণির চশমা ভাঙে পূণ্য!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমোদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা।

এদিকে দেখতে দেখতে কিছুটা বড় হয়ে গেল পূণ্য। সে এখন বসতে পারে, খেলতে পারে। এর আগে ঈদের সময় পূণ্য নিজ হাতে কোরবানির মাংস বাটিতে রাখছে, এমন দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন পরীমণি। তখন পূণ্যকে এ অবস্থায় দেখে অনুরাগীদের মন ভাসতে থাকে মুগ্ধতা, ভালোবাসায়।

সম্প্রতি ছেলে পূণ্যকে নিয়ে বরিশাল বেড়াতে যান পরীমণি। সেখানে বিভিন্ন জায়গায় অবকাশ যাপন করেন তারা। সন্তানকে নিয়ে ভালোলাগার মুহুর্তের ছবিও ভাগ করেন সামাজিক মাধ্যমে।

এখন বরিশাল থেকে ফিরেও ছেলেকে নিয়েই ব্যস্ততা পরীমণির। কিন্তু এরই মধ্যে নায়িকা জানালেন, তার সব চশমাই নাকি এখন জোড়াতালি দেওয়া! নিশ্চয়ই কোনো কারণে ভেঙেছে পরীর চশমা; সেই কারণটাই জানাতে চাইলেন নায়িকা।

রোববার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন পরী। তাতে দেখা যায়, বেশ প্রাণোচ্ছল অবস্থায় বসে আছে পূণ্য। এ সময় মায়ের চশমা নিয়ে খেলছিল সে। এক পর্যায়ে লক্ষ্য করা যায় যে চশমাটি ভাঙা। সেটির ভেঙে যাওয়া অংশটুকু চশমার মূল অংশে জোড়া দেওয়ার চেষ্টা করছে পূণ্য। পরে সেই ভাঙা চশমাটির দিকে ক্যামেরা ধরে পরী দেখালেন তার ছেলের কাণ্ড। তার সব চশমা ভাঙার দায় আদুরে ছেলের ওপর চাপিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন!’

ভিডিওটি দেখে মা ছেলের প্রতি রীতিমতো ভালোবাসা প্রকাশ করেন অনুরাগীরা। পাশাপাশি মুগ্ধতাও প্রকাশ করেন অনেকে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না