,

মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: মেয়র আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘যে তরুণরা মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে হবে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। অভিভাবকদের এ বিষয়ে আরও বেশি যত্নশীল হতে হবে। দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।

তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে বাচ্চাদের আমাদের সহযোগিতা করতে হবে। সিটি করপোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকবো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়েছ। টুর্নামেন্টে ৪৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশ নেবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯