,

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। শনিবার বিকাল পৌনে ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে ওঠে।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, নয়াপল্টনের আশপাশে এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা ও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন।

বিভিন্ন রঙের ক্যাপ পরে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। এ সময় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠে গোটা নয়াপল্টন এলাকা। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও জলকামান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত