মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের আলোচনা সভা চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে চলছে আলোচনা সভা। শনিবার দুপুর ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সভা শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফির সভাপতিত্বে সভার সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিন দুপুর ৩টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।

অন্যদিকে একই সময়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।

প্রায় দুই মাস পর পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুই দল। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ২৭ জানুয়ারি রাজধানীতে বিএনপি কালো পতাকা মিছিল করে। ওইদিন আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থান কর্মসূচি পালন করে। এর মধ্য দিয়ে নির্বাচন-পরবর্তী প্রথম রাজপথে মুখোমুখি হয় দুই দল। সর্বশেষ মহান মে দিবসে শ্রমিক সমাবেশের মাধ্যমে দল দুটি রাজধানীতে শোডাউন করে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ এবং বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে সমাবেশ হয়।

এর আগে ২০২২ সালের জুলাই বিএনপি ও তার মিত্রদের সরকার পতনের আন্দোলন শুরু হয়। ওই সময় থেকেই তাদের রাজপথের কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করে আসছিল। গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে ব্যাপক নাশকতা-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও হয়। সহিংসতায় একজন পুলিশ কনস্টেবল নিহত হন। চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে কয়েক দফায় হরতাল-অবরোধের ডাক দিলেও ব্যাপক ধরপাকড়, মামলা ও নেতাকর্মী গ্রেপ্তারের কারণে নামকাওয়াস্তে লিফলেট বিতরণের কর্মসূচি পালন ছাড়া বিএনপি জোরালোভাবে মাঠেই নামতে পারেনি। বিরোধীদের বর্জনের মুখে ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী