,

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

তারা বলছেন, সিসিইউ সুবিধাসম্বলিত কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, বাংলাদেশে তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। বাংলাদেশ মূলত তার রোগগুলো যেন বেড়ে না যায়, তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চালাকি করে ৬ মাস খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে। তার মানে সাজা কমছে না। ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে। এটা আরেকটা খেলা।

দুদকের মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পুরো সাজানো একটা মামলা ছিল। মূল লক্ষ্য ছিল, সাজা দিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।

তিনি বলেন, সুচিকিৎসার অভাবে খালেদা জিয়াকে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়তে হয়। তার যে রোগ বাংলাদেশে সেটার চিকিৎসা সম্ভব নয়। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না