,

রিজার্ভ বেড়ে ২২ বিলিয়নে

news-image

নিজস্ব প্রতিবেদক : আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় ২বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বৃহস্পতিবার ২২ বিলিয়ন ডলারে উঠেছে। আর বাংলাদেশ ব্যাংক এতদিন যে পদ্ধতিতে হিসাব করে আসছে সে অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আগের দিন বুধবার যা ছিল ১৯ দশমিক ৪৭ ও ২৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার আমরা পেয়েছি। আবার কোরিয়া, বিশ্বব্যাংক, আইডিবির উৎস থেকে ৯০ কোটি ডলার এসেছে। সব মিলিয়ে চূড়ান্ত হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক এখন রিজার্ভের তিনটি হিসাব করে থাকে। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২২ বিলিয়ন ডলার। আর নিট রিজার্ভের তথ্য কেবল আইএমএফকে দেওয়া হয়।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০২১ সালের আগস্টে। তবে আমদানি দায় মেটাতে রিজার্ভ থেকে বিক্রি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এ পর্যায়ে নেমেছে। যে কারণে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার। বাংলাদেশ ওই ঋণের তৃতীয় কিস্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট