,

১০ বছরে এতো বাজে ব্যাটিং দেখিনি: তাসকিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার সুপার এইটে খেলেছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে। ওই হিসেবে এবারের টি-২০ বিশ্বকাপেই সবচেয়ে সফল বাংলাদেশ। এই সফলতা এসেছে বোলিং বিভাগের হাত ধরে। ব্যাটাররা খুবই বাজে আসর পার করেছেন। পেসার তাসকিন আহমেদের মতে, ব্যাটিংয়ে এতো বাজে সময় গত ১০ বছরে দেখেননি তিনি।

বিশ্বকাপ মিশন শেষ করে শুক্রবার দেশে পৌঁছান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। সেখানে তিনি বলেন, ‘বিশ্বকাপে ইতিবাচক দিক আছে, টুর্নামেন্টে বোলাররা ভালো করেছে। নেতিবাচক দিকও আছে। তবে নেতিবাচকই বেশি।’

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে তাসকিন বলেন, ‘বোলিং ইউনিট গত দু’বছর ধরেই ভালো করছে। আর সত্যি বলতে, বিশ্বকাপের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। অন্য দলের ব্যাটাররাও ভালো করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজে কিছুটা ভালো উইকেট ছিল। তবে এতো লম্বা সময় দলের বাজে ব্যাটিং দেখিনি। আমি ক্রিকেট খেলার পরে, অন্তত গত ১০ বছর এতো বাজে ব্যাটিং দেখিনি। দলের মূল ক্রিকেটাররা পারফরম্যান্স না করলে সমস্যা হওয়া স্বাভাবিক।’

সংবাদ সম্মেলনে তাসকিন ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তারা আবার ভালো ক্রিকেট খেলে দর্শকদের আনন্দ দেবেন বলে উল্লেখ করেছেন, ‘ক্রিকেট প্রেমীরা হতাশ, প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। আরও কয়েকটা ম্যাচ জেতার কথা ছিল পারিনি। আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাই আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯