,

ক্ষমতা পেয়ে তারা আমাকে মনে রাখে নাই : অরুণা বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম ও সিনেমায়।

যদিও গেল কয়েকবছর ধরে পর্দায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কখনো দেশে আবার কখনো মার্কিন মুলুকে সময় কাটাচ্ছেন তিনি। এসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অরুণা।

নিজের বিভিন্ন ভাবনা-চিন্তা অভিজ্ঞতার গল্প ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি ব্যক্তিজীবনের কিছু উপলব্ধির কথা ফেসবুকে প্রকাশ করেছেন এই তারকা। যেখানে অরুণা জানান, জীবনে সাধ্যমতো যাদের পাশে দাঁড়িয়েছিলেন তারাই ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন।

বুধবার (২৬ জুন) দুপুরে ফেসবুকে অরুণা বিশ্বাস লিখেছেন, ‘আমার জীবনের দুঃখ হল আমার কোনো আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই। আর বন্ধু, বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি কিন্তু তারা যখন কোন ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।’ অবশ্য তিনি তার পোস্টে কারো নাম উল্লেখ করেন নি।

বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ এবং স্টাইলের প্রতীক। তিনি মারা যাওয়ার পরই শুরু হয়েছে জীবন সংগ্রাম। শিখে গেছেন জীবনের মনে। অরুণা বিশ্বাসের কথায়, ‘বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট